২৫ ডিসেম্বর, ২০১৬ ০২:০৯
নগরীতে সোলেমান তালুকদার হিরো নামের এক কিশোর ২৩ ধরে নিখোঁজ রয়েছে। গত ২ ডিসেম্বর সোবহানী ঘাট এলাকা থেকে নিখোঁজ হয় হিরো। তার বয়স আনুমানিক ১৫ বছর।
এ ব্যাপারে হিরোর বড় ভাই মনিরুজ্জামান হিমেলের কতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
ডায়েরী সূত্রে জানা যায়, হিরো ঐ দিন দুপুর আড়াইটায় সোবহানীঘাট লতিফিয়া আবাসিক এলাকায় অবস্থিত তাদের দোকান এম. পি. ফাস্টফুডে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
পরবর্তীতে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজে না পেয়ে বড়ভাই হিমেল কোতয়ালী থানা সিলেটে একটি সাধারণ ডায়েরী করেন।
আপনার মন্তব্য