২৫ ডিসেম্বর, ২০১৬ ১৭:৩৭
'শীতার্ত মানুষের পাশে উষ্ণতার চাদর হয়ে' এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন সোশ্যাল কেয়ার অব নেশনের পক্ষ থেকে শতাধিক গরিব ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) পৌর শহরের উছলাপাড়াস্থ লিটল স্টার একাডেমীতে সোশ্যাল কেয়ার অব নেশনের সভাপতি খায়রুল কবির জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম আহমেদের পরিচালনায় এই শীতবস্ত্র প্রদান করা হয়।
এছাড়াও অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, হাসনা-মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এএফএম ফৌজি চৌধুরী, উপদেষ্টা ও মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, লিটল স্টার একাডেমীর পরিচালক আবুল কালাম আজাদ, উপদেষ্টা ও প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, দৈনিক সকালের খবরের প্রতিনিধি ও সংলাপের চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, উপদেষ্টা ও ফ্রান্স প্রবাসী ফয়েজ আহমেদ তপন, সংগঠনের সিনিয়র সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, উপদেষ্টা ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন, উপদেষ্টা ও ব্যবসায়ী শহীদ আহমদ, ইউনিসেফের মৌলভীবাজার প্রতিনিধি ফরহাদ হোসেন, কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন শাহান, প্লাটুন টুয়েলভের সভাপতি কল্যাণ চন্দ্র পলাশ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাদি, মোস্তফা কামাল মান্না ও বাপ্পি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সোশ্যাল কেয়ার অব নেশনের সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন, আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, জামিল আহমদ চৌধুরী, সৈয়দ আনিসুল ইসলাম, সফি আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক আসিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম সাজেদ, সহ সাংগঠনিক সম্পাদক নাঈদ খান নয়ন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, আব্দুস সামাদ চৌধুরী, রনি আহমেদ, আমিন জাহান, এমদাদুল হক, জাহিদ হাসান শিবলু, সৈয়দ সাইদুল ইসলাম ও মাজহারুল ইসলাম খান টিপু।
আপনার মন্তব্য