২৭ ডিসেম্বর, ২০১৬ ১৭:৪৭
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে মমিনুল হক (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে দোয়ারাজারের আজমপুর নৌকাঘাট থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ৪ হাজার লিফলেট ও প্রার্থী স্বাক্ষরিত এজেন্ট ফরম সহ হাতেনাতে আটক করা হয় তাঁকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম সেলিমের সমর্থক মমিনুল। তালা প্রতীকের লিফলেট ও নগদ টাকা সহ পুলিশের হাতে আটক হয়েছে তিনি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজারের আজমপুর নৌকাঘাট থেকে তাঁকে আমরা আটক করেছি। সোমবার ১২টায় প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে কিন্তু সে নির্বাচনের আচরণবিধি লংঘন করে লিফলেট ও টাকা নিয়ে যাচ্ছিল। পুলিশ তার বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
আপনার মন্তব্য