২৮ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫০
জেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান। তিনি আনারস প্রতীক নিয়ে ৫৩টি ভোট পেয়ে জয়লাভ করেন।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার পেয়েছেন ৫০টি ভোট, ঘোড়া প্রতীক নিয়ে সাবেক আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন লালা পেয়েছেন মাত্র ১ ভোট। অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে যুক্তরাজ্য প্রবাসী জাপা নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম কোনো ভোট পাননি।
আর নারী সদস্য প্রার্থীদের মধ্যে ৫১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দোয়াত-কলম প্রতীকের প্রার্থী সুষমা সুলতানা রুহি। হরিণ প্রতীক নিয়ে রহিমা বেগম রব্বানি পেয়েছেন ১৮ ভোট। বই প্রতীক নিয়ে হাসিনা বেগম পেয়েছেন ১৪ ভোট। দেয়াল ঘড়ি নিয়ে গীতা রানী পেয়েছেন ৮ ভোট।
১০৭জন ভোটারের মধ্যে ৩ জন প্রবাসে অবস্থান করায় বিশ্বনাথে ১০৪ ভোটের বিপরীতে ৮জন সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্ধিতা করছিলেন।
কোন অপ্রীতিকর ঘটনার ঘটে নি জানিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, সকাল ৯টা থেকে শান্তিপূর্ন ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়েছে।
আপনার মন্তব্য