নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:২৫

শতভাগ ভোটে বাধা আরিফ!

সিলেট নগরীর মদন মোহন কলেজ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১০৪ জন। কিন্তু ভোট প্রয়োগ করেছেন ১০৩ জন। ১ জন ভোটার ছিলেন অনুপস্থিত। তিনি সিলেট সিটি করপোরেশনের বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী।

ভোটার তালিকায় থাকলেও বহিস্কৃত হওয়া ও কারবন্দি থাকায় বুধবার অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ নির্বাচনে ভোট প্রদান করতে পারেননি। ফলে এক ভোটের জন্য নগরীর এই কেন্দ্রে শতভাগ ভোট প্রয়োগ হয়নি।

জেলা পরিষদ নির্বাচনে সিলেটের ভোটার তালিকার ১নং ভোটার হচ্ছেন আরিফুল হক চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলা ও সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা পৃথক হত্যা ও বিস্ফোরক মামলায় কারাগারে রয়েছেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ ১ হাজার ৪৩৭ জনপ্রতিনিধি রয়েছেন। সে অনুযায়ী করা হয়েছে ভোটার তালিকাও। তবে ওই তালিকায় থাকা ১নং ভোটার হিসেবে যার নাম তিনিই আজ ভোট দিতে পারলেন না।

আপনার মন্তব্য

আলোচিত