নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:২৯

সুনামগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী মুকুটের জয়

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুট। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুট পেয়েছেন ৭৮২ ভোট। তাঁর নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ইমন চশমা প্রতীক নিয়ে ৪২০ ভোট পেয়েছেন।

জেলার ৮৭টি ইউনিয়ন, ১১টি উপজেলা ও চারটি পৌরসভায় মোট জেলা পরিষদে মোট ভোটার ১২১৫। নির্বাচনে ১২০৯ জন ভোট দিয়েছেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র দুই প্রার্থী আহবাব চৌধুরী চার এবং চঞ্চলা রানী দাস দুটি ভোট পেয়েছেন। বাতিল হয়েছে একটি ভোট।

আপনার মন্তব্য

আলোচিত