২৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:১৩
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ মো. শামীম ও মহিউদ্দিন কামাল। আর সংরক্ষিত আসন-৫ এ নির্বাচিত হয়েছেন ফাতেমাতুজ জহুরা রিনা।
জেলা পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার বাঘাসুরা, নয়াপাড়া, ছাতিয়াইন, জগদিশপুর, বুল্লা, শাহজাহানপুর ইউনিয়ন নিয়ে গঠন করা হয় ১৪ নং সাধারণ ওয়ার্ড। এই আসন থেকে ১০ জন সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন। ১৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সৈয়দ মো. শামীম বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর উদ্দিন হোসেন ঢোল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ ভোট।
অপরদিকে উপজেলার পৌরসভা, আদাঐর, আন্দিউড়া, বহরা, চৌমুহনী, ধর্মঘর নিয়ে গঠন করা হয় ১৫ নং ওয়ার্ড। এই আসন থেকে ৬ জন সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন। এ আসনে মহিউদ্দিন কামাল ঘুড়ি প্রতীক নিয়ে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী ফিরোজ অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ ভোট।
সংরক্ষিত আসন-৫ এ মাধবপুর উপজেলা ও চুনারুঘাট পৌরসভা সহ ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ফাতেমাতুজ জহুরা রিনা ফুটবল প্রতীক নিয়ে ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকেয়া বেগম মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট।
উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে একটানা ভোট গ্রহণ চলে। এ সময় পুলিশ, র্যাব, আনসার সদস্যরা সতর্ক অবস্থায় ছিল।
আপনার মন্তব্য