২৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫৩
মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন হামিদুর রহমান শিপলু, শহীদুল আলম শিমুল ও আজিম উদ্দিন। আর সংরক্ষিত ১ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন জোবেদা ইকবাল।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আবু আহমদ হামিদুর রহমান শিপলু ঘুড়ি প্রতীক নিয়ে ২৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নাহিদ আহমদ তালা প্রতীক নিয়ে ১৯ ভোট পেয়েছেন।
এই কেন্দ্রে সর্বমোট ৬৪টি ভোটের মধ্যে ৬৪টি ভোটই কাস্ট করা হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শহীদুল আলম শিমুল ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ১৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লোকমান আহমদ তালা প্রতীক নিয়ে ১৭ ভোট পেয়েছেন।
এই কেন্দ্রে সর্বমোট ৫৫টি ভোটের মধ্যে ৫৫টি ভোটই কাস্ট করা হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আজিম উদ্দিন ফ্যান প্রতীক নিয়ে ১৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জোবায়ের হাসান জেবলু তালা প্রতীক নিয়ে ১১ ভোট পেয়েছেন।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. হাসিন আহমদ চৌধুরী ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে (সাধারণ ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত) সদস্য প্রার্থী জোবেদা ইকবাল ফুটবল প্রতীক নিয়ে ৯৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমেনা বেগম হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ ভোট। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য