গোয়াইনঘাট প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০১৬ ১৮:৪৩

গোয়াইনঘাটে বিএনপির প্রার্থী শাহপরান জয়ী

প্রথমবারের মতো অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের নির্বাচনে গোয়াইনঘাটের ৫নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে সর্বোচ্চ ৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. শাহপরান।

তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বি জামাল উদ্দিন ও সুভাষ চন্দ্র পাল উভয়ই পেয়েছেন ১২টি করে ভোট।

৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্র গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হন মো. শাহপরান। এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ১০৭ জন। সাধারণ সদস্যপদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত