২৮ ডিসেম্বর, ২০১৬ ১৯:২৫
সিলেটের সামাজিক ও নাগরিক আন্দোলনের সংগঠক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিমের বিরুদ্ধে হওয়া সাইবার ক্রাইমের মূল অপরাধীদের দ্রুত শনাক্ত ও সাইবার ক্রাইম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সিলেটের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিত্বশীল শত নাগরিকের এই স্মারকলিপিতে স্বাক্ষর করেন। বুধবার দুপুরে এই স্মরকলিপি সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত এসএম রোকন উদ্দিনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর প্রদান করা হয়। স্বারকলিপি প্রদানকালে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি তোফায়েল সামীসহ বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বারকলিপিতে নাগরিকদের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি আব্দুল করিম কিমের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে এক ঘোলাটে পরিস্থিতির অবতারণা করা হয়। যা আব্দুল করিম কিম-এর জীবন বিপন্ন করার সুগভীর চক্রান্ত।
এ চক্রান্তের বিষয়টি পুলিশের গোয়েন্দা নজরদারীতে ধরা পরায় গত ১৫ ডিসেম্বর মধ্যরাতে আব্দুল করিম কিম-কে সিলেট কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়। এই ষড়যন্ত্রের ঘটনায় আব্দুল করিম কিম বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ (২) ধারায় একটি মামলা (নং-৫) দায়ের করেন । তবে প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও এ মামলায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। স্বাক্ষরলিপি এই ষড়যেন্ত্রর সােথ জিড়তেদর সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, এভাবে নিয়ন্ত্রণহীন সাইবার ক্রাইম ঘটতে থাকলে সমাজে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। এজন্য সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। প্রযুক্তি সহায়তা নিয়ে করা ফটোশপ জালিয়াতি সম্পর্কে সাধারন মানুষকে ধারনা দিতে হবে। সচেতনতা বা ধারনা না থাকলে অন্যের ষড়যন্ত্রে কিমের মত নিরাপরাধ ব্যাক্তি বিপদগ্রস্থ হতে পারে।
স্বারকলিপিতে স্বাক্ষর করেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো আব্দুল আজিজ, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো সালেহ উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলিগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, রাজনীতিবিদ লোকমান আহমেদ, মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর ররহমান, ওয়ার্কাস পার্টি সিলেট জেলা সভাপতি মো আবুল হোসেন, রোটারী ইন্টারন্যাশনাল জেলা-৩২৮২ গভর্নর শহিদ আহমেদ চৌধুরী ও প্রাক্তন গভর্নর ড. মঞ্জুরুল হক চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শামিউল আলম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম, প্রবাসী লেখক ও গবেষক শামসাদ হুসাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সেক্টর কমান্ডার ফোরাম এর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সারাওয়ার আহমেদ আব্দাল চৌধুরী, শিক্ষাবিদ এম আতাউর রহমান পীর, ব্লূ বার্ড স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষা রাবেয়া খান আহমেদ ও বেগম সুলতানা, এফবিসিসিআই এর পরিচালক শামীম আহমেদ, শাবি শিক্ষক মাওলানা এমদাদুল হক, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম খান, বারাকাত উল্লাহ পাওয়ার লিমিটেড এর চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা আয়কর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক আবুল ফজল, আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) -এর এডভোকেট শাহ শাহেদা, দৈনিক কাজির বাজার পত্রিকার প্রকাশক আফছর আহমেদ, ব্যাবসায়ী শমসের জামাল, তাহমিন আহমেদ, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো ও খোয়াজ রহিম সবুজ, প্রবাসী সমাজকর্মী আলমগীর কুমকুম, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কোহিনুর ইসলাম ঝর্ণা, সাবেক ছাত্রনেতা মাহবুব কাদির শাহী, সারী নদী বাঁচাও আন্দোলনের আব্দুল হাই আলআল হাদি, ভুমিসন্তান বাংলাদেশ এর আশরাফুল ইসলাম, ক্ষ্যাপা তারুণ্য-এর মহসীন আহমেদ মুহিন, নিনাই সভাপতি তায়েফ আহমেদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য