২৮ ডিসেম্বর, ২০১৬ ২১:১২
সিলেটে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আলিম উদ্দিন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর বটেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলিম উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত বাসির আলীর পুত্র।
আলিম উদ্দিনকে আটক করে গণধোলাইয়ের পর শাহপরাণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, আটককৃত আলিম উদ্দিন এ পর্যন্ত ৫০/৬০টি মোটর সাইকেল চুরির কথা স্বীকার করেছে।
আপনার মন্তব্য