২৮ ডিসেম্বর, ২০১৬ ২১:১৮
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের স্থানীয় তিন সংসদ সদস্যের ভাই বোন। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে তারা নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের ছোট ভাই মোজাম্মেল হোসেন রোকন জেলা পরিষদের ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রোকন ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি।
সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের ছোট বোন নুরুন্নাহার চৌধুরী চিনু ৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নুরুন্নাহার চৌধুরী ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরীর স্ত্রী ও একজন শিক্ষিকা।
এছাড়াও সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীর ছোট বোন ফৌজিয়া আক্তার শাম্মী সুনামগঞ্জ জেলার ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি সুনামগঞ্জ মহিলা সংস্থার সভাপতি।
আপনার মন্তব্য