ওসমানীনগর প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০১৬ ১৬:২৫

ওসমানীনগরে পাশের হার ৯১.৮৬ শতাংশ, এগিয়ে মেয়েরা

সিলেটের ওসমানীনগরে জেএসসির ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিসহ সার্বিক ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। উপজেলায় পাশের হারা ৯১.৮৬ শতাংশ।

ওসমানীনগর উপজেলার ৩টি কেন্দ্রে ২৩০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২০১৩ জন কৃতকার্য হয়েছে। ৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছে। সর্বোচ্চ ১০টি করে জিপিএ-৫ পেয়েছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। এছাড়া মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ৭টি, খাদিমপুর নছিব উল্যা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ৫টি জিপিএ-৫ পেয়েছে।

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল লেইছ বলেন, আমার বিদ্যালয়ে ফলাফলে মেয়েরা এগিয়ে আছে। ১০টি জিপিএ-৫ এর মধ্যে মেয়েরা ৭টি পেয়েছে।

মঙ্গলচন্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান বলেন, আমার বিদ্যালয়ে ৭টি জিপিএ-৫ পেয়েছে মেয়েরা।

আপনার মন্তব্য

আলোচিত