দিরাই প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫১

দিরাইয়ে পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন

সারাদেশের ন্যায় দিরাইয়ে আনুষ্ঠানিকভাবে পিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ১২১ জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে বাসুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ আহমদ, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে দিরাইয়ে পাশের হার ৯৮.৫৩ শতাংশ ও ইবতেদায়ীতে ৮৪.৮৭ শতাংশ।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সমাপনীতে ফলাফলের দিকে এ প্লাস প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েরা এ প্লাস পেয়েছে ৭০টি আর ছেলেরা ৫১টি।

আপনার মন্তব্য

আলোচিত