গোয়াইনঘাট প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০১৬ ২০:১৬

গোয়াইনঘাটে প্রাথমিক-ইবতেদায়ী, জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৩১৮ জন

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলাতেও প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলায় এবারের পিএসসিতে পাশের হার ৯৪.১৬ শতাংশ, ইবতেদায়ীতে ৯৬.৩৩ শতাংশ এবং জেএসসিতে ৯৩.৫০ শতাংশ ও জেডিসিতে ৯৮.৪০ শতাংশ।

পিএসিতে জিপিএ ৫ পেয়েছে ১১৯ জন ও ইবতেদায়ীতে জিপিএ ৫ পেয়েছে ১০ জন। জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১৮৪ জন ও জেডিসিতে জিপিএ ৫ পেয়েছে ৫ জন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন জানান, গোয়াইনঘাট উপজেলার সার্বিক ফলাফল সন্তোষজনক। প্রতি বছরই এ উপজেলায় শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এবারের পিএসসি, ইবতেদায়ী, জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।

আপনার মন্তব্য

আলোচিত