নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০১৬ ২১:১৪

সিলেটের নতুন পুলিশ কমিশনার হিসাবে যোগ দিলেন গোলাম কিবরিয়া

সম্প্রতি দায়িত্ব পাওয়া সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসাবে যোগ দিয়েছেন ডিআইজি গোলাম কিবরিয়া।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন।

এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গেলাম কিবরিয়া ১৯৯১ সালে ১২তম বিশেষ বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম জেলায় এএসপি হিসাবে তার পদায়ন হন। পরে ২০০৪ সালে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি নাটোর, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি ডিএমপি, ঢাকা এবং সিএমপি, চট্টগ্রাম এ উপ-পুলিশ কমিশনার হিসাবও দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসাবে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন।

পাশাপাশি তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কসোভো এবং পূর্ব তিমুরে পুলিশ অবজার্ভার হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ সালে আইজি ব্যাচে ভূষিত হন।

আপনার মন্তব্য

আলোচিত