মাধবপুর প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৬ ২২:৫৩

সরকার জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে : সামসুজ্জামান দুদু

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারন সম্পাদক এ্যাড. সামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীদের জেলে বন্দি করে রেখেছে। এ অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলে সরকারের দুঃশাসনের জবাব দিতে হবে।

তিনি শুক্রবার রাতে মাধবপুরে নোয়াপাড়ায় রেল ষ্টেশনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাড.সুফিয়া আকতার হেলেন, হাজী অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, পৌর যুবদলের সভাপতি হাজী ফিরোজ, সাধারন সম্পাদক বাবুল হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি মাসুক রহমান, আবুল বাশার, মোস্তফা কামাল বাবুল, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য সৈয়দ মোঃ শামীম,জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান রতন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ সোহেল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি ব্যক্তিগত সফরে মাধবপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে রাতে ঢাকা ফিরে যান।

আপনার মন্তব্য

আলোচিত