সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৭ ১৬:৪৯

‘বর্তমান সরকারের আমলে দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে’

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এই বই বিতরণ করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামূল কবির ইকু, সিলেটের শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এড. আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন জান্নাত মুমু, গীতা পাঠ করেন অদিতি ধর অন্না প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলেই দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা রক্ষা করতে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হচ্ছে। যাতে তারা লেখাপড়া করার যথেষ্ট সময় পায় এবং মেধাবী হিসেবে গড়ে উঠতে পারে। শিক্ষাক্ষেত্রে এই অভূতপূর্ব ফলাফল ধরে রাখতে তিনি অভিভাবকের প্রতি তার সন্তানদের উপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত