বিয়ানীবাজার প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০১৭ ১৮:৫০

বিয়ানীবাজারে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ জানুয়ারি) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল খালিক (৩০) উপজেলার তিলপাড়ার আব্দুর রহিমের পুত্র।

থানা সূত্রে জানা যায়, ধৃত আব্দুল খালিক আদালতের দুইটি সিআর মামলায় (জে এল নং- ১৯৯/১২ এবং ১৬৯/১৫) পলাতক আসামী। তাঁর বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি থাকায় রোববার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কলেজ রোডের দাসগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল খালিককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত