০১ জানুয়ারি, ২০১৭ ১৯:০০
বছরের শুরুতেই নতুন শ্রেণীর নতুন বই হাতে পাওয়ার আনন্দে উল্লসিত শিক্ষার্থীরা। সারাদেশের ন্যায় বিয়ানীবাজারের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন শ্রেণীর নতুন বই।
রোববার (১ জানুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়।
উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, সকালে অনুষ্ঠান করে বই বিতরণ শুরু করেন স্কুল কর্তৃপক্ষ। প্রথম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সবার হাতেই নতুন বই। চার রঙের ও আকর্ষণীয় মলাটে বই পেয়ে খুশিতে নেচে গেয়ে বেড়াচ্ছে স্কুলের মাঠে। অনেকেই আবার বই উল্টিয়ে কবিতা ও গল্প পড়া শুরু করে দিয়েছে।
রোববার সকালে ১১টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিয়ানীবাজার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়ার পরিচালনায় এবং বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামানের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান শিব্বির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ দিপু, এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস টিটু প্রমুখ।
আপনার মন্তব্য