জগন্নাথপুর প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০১৭ ২১:০৯

জগন্নাথপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।

রোববার (১ জানুয়ারি) সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ, পৌর সদরের সরূপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পৌর সদরের কেশবপুর গ্রাম এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের উদ্বোধন করেন।

এসময় সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ,আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আশিকুর রহমান, জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাবের ভূঁইয়া,আ.লীগ নেতা মাসুম আহমদ,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিলওয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ শাহেদ আহমদ, সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পাটলি ইউনিয়ন আ.লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার,সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির,পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসলাম উদ্দিন জসিমসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

রোববার বিকেলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে গয়াসপুর, শালদিঘাসহ কয়েকটি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত