০৩ জানুয়ারি, ২০১৭ ১৯:২২
ভূমিকম্পে মৌলভীবাজরের শ্রীমঙ্গলে কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে ৩ টা ৯ মিনিটে শুরু হওয়া এই ভূমিকম্প প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী হয়।
ভূমিকম্পে শ্রীমঙ্গ পৌরসভার অধীনস্থ খোলা বাজারের ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে । অন্তত প্রায় ৪/৫ স্থানে ফাটল লক্ষ্য করা যায় । দোতলায় ওঠার একটি সিঁড়িতে ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় ভেঙে পরতে পারে সিঁড়িটি । এনিয়ে আতংকে রয়েছে খোলাবাজারের ব্যবসায়ীরা ।
এদিকে, শহরের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবনে ফাটল লক্ষ্য করা গেছে । বিভিন্ন বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে গোছানো আসবাবপত্র , টেলিভিশন , ও কাচের জিনিস ভেঙেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে । শহরের কয়েকটি গ্লাস হাউজে সাজিয়ে রাখা কাঁচ পরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানিরা । কোথাও কোথাও মাটি ফেটে পানি বের হয়ে আসে ভূগর্ভ থেকে। তবে ছোটখাটো কাটাছেড়া ছাড়া কোথাও বড় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল জিওগ্রাফিক ডাটা ম্যাপ থেকে জানা যায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল শ্রীমঙ্গল থেকে প্রায় ১০০ কি.মি. দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা নামক স্থানে, মাটির প্রায় ৩৬ কি.মি. গভীরে । রিক্টারস্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
আপনার মন্তব্য