বড়লেখা প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৭ ১৯:০৮

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরু হয়। এছাড়া কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে ছাত্রলীগ।

সকাল সাড়ে ১১টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।

এরপর দুপুরে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে ছাত্রলীগ। র‌্যালি পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।

এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ড: প্রণয় কুমার দে, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাবেক ছাত্রলীগ সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক পৌর ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ বাদশা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সালেক আহমদ, ময়নুল ইসলাম, চম্পক দাস, কামরান আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, মেহেদী হাসান কবির, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, রিফাত আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, কলেজ সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত