মাধবপুর প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০১৭ ১৭:৪৩

মাধবপুরে ট্রাক চাপায় ২ কলেজছাত্র নিহত

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ট্রাক চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একজন ছাত্র গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া নোয়াহাটি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, তেলিয়াপাড়া গ্রামের ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ইলিয়াস উদ্দিন হৃদয় (২২) ও অঞ্জন দেবের ছেলে বৃন্দাবন সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী  হৃদয় দেব (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটর সাইকেল দিয়ে ৩ কলেজ ছাত্র তেলিয়াপাড়া যাবার সময় নোয়াহাটি নামক স্থানে পৌছালে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই কলেজছাত্র নিহত হন।

অপরদিকে আহত ব্যক্তিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পিয়াস ভট্টাচার্য ধীরেশ ভট্টাচার্যরে ছেলে ও সিলেট এমসি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত