৩০ জানুয়ারি, ২০১৭ ২০:২৬
ফাইল ছবি
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে ২টি এস্কোভেটর মেশিন জব্দ করা হয়েছে।
এসময় এস্কোভেটরের চালক সাদ্দাম ও আলমগীরকে আটক করে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিজিবি ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এ সময় পাথর উত্তোলনে ব্যবহৃত দুটি এস্কোভেটর মেশিন জব্দ করা হয়।
সিলেটের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন রাসেল এই অভিযানে নেতৃত্ব দেন।
আপনার মন্তব্য