জকিগঞ্জ প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৫ ২৩:০৪

জকিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মারা গেছেন

জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির পৌর এলাকার কেছরী গ্রামের মধ্য পাড়ার বাসিন্দা মাওলানা আব্দুল ওয়াহিদ(৬৬) আর নেই। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি কেছরীরর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরিবারে তাঁর স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে । তিনি কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন।

মাওলানা আব্দুল ওয়াহিদ ভারতে লেখাপড়া করেন। এক পর্যায়ে তিনি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত হন। পরে তিনি দুই দফায় দীর্ঘদিন উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন।  তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার সাথেও জড়িত ছিলেন।

তাঁর জানাযার নামাজ সকাল এগারটায় কেছরী মধ্য পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের আমির জালাল আহমদ, সেক্রেটারি উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, আব্দুল আজিজ মেম্বার,জকিগঞ্জ উপজেলা(উত্তর) সভাপতি শহিদুল হক সহ জামায়াতের নেতারা শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত