০১ ফেব্রুয়ারি , ২০১৭ ০০:৩৯
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সাহসের সঙ্গে নিরপেক্ষতা রক্ষা করে এগিয়ে যাবে। জাতীয় উন্নয়ন ও সিলেটের উন্নয়ন নিয়ে সিলেটটুডে কাজ করবে।
মঙ্গলবার নগরীর হোটেল গোল্ডেন সিটিতে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমক'র ২য় অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন, সিলেটটুডে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি সিলেটটুডের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
আপনার মন্তব্য