২০ মার্চ, ২০১৭ ১৯:৩৮
সিলেট জেলা প্রেসকাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাতে তিনি ঢাকায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজিজ আহমদ সেলিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন সিলেট জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
তিনি জানান, আজিজ আহমদ সেলিমের সুস্থতা কামনা করে মঙ্গলবার বেলা ২টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আপনার মন্তব্য