নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার থেকে

০১ এপ্রিল, ২০১৭ ০০:৫৭

অপারেশন স্থগিত ঘোষণার পর বড়হাটে গুলি-বিস্ফোরণ

মৌলভীবাজারের বড়হাট এলাকায় জঙ্গি অাস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস ’ আপাতত স্থগিত ঘোষণার পর কয়েকদফা ‍গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। শুক্রবার সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম অন্ধকার জনিত কারণে অভিযান শনিবার সকাল পর্যন্ত স্থগিতের ঘোষণা দেওয়ার পর রাত আটটায় দফায় দফায় গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

অভিযান স্থগিত করায় সোয়াট সদস্যরা ওই সময় ঘটনাস্থল থেকে সরে গেলেও পুলিশ ও র‌্যাব সদস্যরা গত দুদিনের মতই পুরো এলাকা ঘিরে আছেন। তার মধ্যেই রাত ৮টার পর দুই দফা গুলি এবং কযেকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ওই বাড়ির দিক থেকে।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে অভিযান শুরুর পর সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির মধ্যে তিনতলা ওই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মৌলভীবাজার-সিলেট মহাসড়কে সাংবাদিকদের সামনে আসেন মনিরুল।

তিনি বলেন, “ধারণা করছি প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে। এই অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল, কেননা যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেই বাড়িটিতে অনেকগুলো কামরা রয়েছে এবং আরও একটি নির্মাণাধীন বিল্ডিং রয়েছে।

শুক্রবার সকাল পৌনে দশটা থেকে অপারেশন ম্যাক্সিমাস শুরু হয়ে দিনভর থেমে থেমে গুলি ও বিস্ফোরণ হয়। অভিযানের সময় ড্রোন ব্যাবহারের মাধ্যমে বাড়িটির ভেতরের প্রচুুর বিস্ফোরক সম্পর্কে  জানতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত