২৬ এপ্রিল, ২০১৭ ২০:১৪
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা ১ ঘন্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৬ এপ্রিল) পৌর ভবন চত্বরে জড়ো হয়ে তারা এ কর্মবিরতি পালন করেন।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে এক ঘন্টার এই কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করা হয়। 'পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন’ এর ব্যানারে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এই কর্মসুচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদত হোসেন ও সহকারি প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা।
আপনার মন্তব্য