পবিত্র শবে বরাত যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের সার্বিক শৃঙ্খলা ও নগরবাসীর নিরাপত্তার জন্যে বিভিন্ন নির্দেশনা সম্বলিত গণবিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে,
- শবে বরাত উদযাপনের লক্ষ্যে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে মাজার শরীফ, মসজিদ, মাদরাসা ও কবরস্থানের পাশে সার্বিক আইন-শৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।
- সিলেট মহানগর এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
- হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ব্যতিত উক্ত মোটরসাইকেলে অন্য কোন আরোহী বহন করা যাবে না।
- একযোগে বা দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
- মসজিদ, মাজার ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাগ, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হলো।
- শবে বরাতে মুসল্লিগণ যেন নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারে সেই জন্য নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সিলেট মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে অত্র গণবিজ্ঞপ্তি জারি করা হলো। অত্র বিজ্ঞপ্তি পবিত্র শবে বরাত শেষ না হওয়া পর্যন্ত পর্যন্ত বলবত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপনার মন্তব্য