সুনামগঞ্জ প্রতিনিধি

১০ মে, ২০১৫ ১৪:২৪

সুনামগঞ্জ থেকে মাদকসহ আটক ১

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৫৫ বোতল মদ ও ৪৪ পুরিয়া গাঁজাসহ ১ জনকে আটক করেছে। 

আটককৃত ব্যাক্তির নাম মো. হারুন অর রশিদ। সে সুনামগঞ্জ সদর উপজেলার  সুলতানপুর গ্রামের মৃত আবিদ আলীর ছেলে।

রোববার সিলেট র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ ক্যাম্পের র‌্যাব সদস্যরা শনিবার সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার নবীনগর এলাকায় অভিযান চালায়। অভিযাানকালে ৫৫ বোতল মদ ও ৪৪ পুরিয়া গাঁজাসহ হারুন অর রশিদকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত