নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০১৫ ১২:০১

সিলেট থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জালালাবাদ থানা পুলিশ হোসেন আলী (৩৫) নামের সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তিকে নিবার রাতে গ্রেপ্তার করা হয়। হোসেন আলী সদর উপজেলার বলাউরা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান- শনিবার রাতে তাকে আটক করা হয়। সে একটি চুরির মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

আসামি হোসেন আলীর বিরুদ্ধে চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া, মোগলাবাজার থানায় একটি ডাকাতি মামলায় সে ইতোপূর্বে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলেও জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত