মৌলভীবাজার প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:২২

শেরপুরে কঠোর নিরাপত্তা

হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যাত্রা কালে মৌলভীবাজার শেরপুর দিয়ে গাড়িবহর সিলেট পৌঁছাবে। এ উপলক্ষে কঠোর  নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার শেরপুর বাইপাস সড়কে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। রাস্তায় রাস্তা বসানো হয়েছে চেকপোস্ট। নাশকতা এড়াতে ঢাকা-সিলেট হাইওয়ে সড়কে টহল দিচ্ছে পুলিশ। এছাড়া পুলিশি বাধা থাকলেও বিশাল খালেদা জিয়াকে অভিবাদন জানাতে এলাকাজুড়ে ঢাকা-সিলেট রোডের আশপাশে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ অবস্থান দেখা গেছে। দাড়াতে দিচ্ছেনা বিএনপি নেতা কর্মীদের।

মৌলভীবাজার সদর সার্কেলের এডিশনাল এসপি রাশেদুল ইসলাম জানান,  বিএনপি নেত্রী রাস্তা দিয়ে চলে যাবেন। এখানে কোনভাবে নেতাকর্মীদের অবস্থান করতে দেয়া হবেনা। নাশকতা এড়াতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত