নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:২৬

খাদিমপাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সিলেটের খাদিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ ইঞ্চি লম্বা এলজি (সাটারগান) আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত পৌনে ২টায় খাদিমপাড়া ইউনিয়নের সিলেট-তামাবিল সড়কের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

শাহপরান থানার ওসি আখতার হোসেনের নির্দেশে এসআই মো. মাছুদ রানার নেতৃত্বে ও এএসআই সেলিমা মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করা হয়।

তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত