০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৩৫
সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৪টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটে সার্কিট হাউজে এসে প্রবেশ করে।
খালেদা জিয়ার গাড়িবহর সিলেট সার্কিট হাউজে প্রবেশের সময় তাঁর গাড়িবহরকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেত্রীকে স্বাগত জানাতে এসময় সার্কিট হাউজে নেতাকর্মীদের ঢল নামে। দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তাকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কর্মী-সমর্থকদের।
এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চণ্ডিপুল হয়ে সিলেটে প্রবেশ করে।
এর আগে সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এর দেওয়া তথ্য মতে সকাল সোয়া ৯টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হন বেগম জিয়া। এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।
সফরসূচি অনুযায়ী, খালেদা জিয়া সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও দুপুরের খাবার গ্রহণের পর বিকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
আপনার মন্তব্য