দিরাই প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:২৫

সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ শেষ করতে চাই: জয়া সেন

সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লা) আসনের  সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত বলেছেন, সুরঞ্জিত সেন গুপ্ত আজীবন আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছেন,আপনারা তাঁকে বার বার এমপি বানিয়েছেন, আমাকেও আপনারা ভোট দিয়ে এমপি বানিয়েছেন, আপাদ মস্তক রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত আমৃত্যু দিরাই শাল্লার মানুষের সেবায় নিজেকে নিবেদিত করেছেন, তিনি হাওরবাসীর উন্নয়নের স্বপ্ন দেখতেন, হাওরবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন, সুরঞ্জিত সেন গুপ্তের মতো আপনারাও আমাকে ভালোবাসেন বলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন, আমি তার অসমাপ্ত কাজ শেষ করতে চাই এবং যতদিন বেঁচে থাকবো সুরঞ্জিত সেনগুপ্তর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাব, আমার বিশ্বাস এলাকার উন্নয়নে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা কওে যাবেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সুরঞ্জিত সেন গুপ্তের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি পরবর্তী  স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হাসমত ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় স্মরণ সভায় প্রধান আলোচক এর বক্তব্যে ছাতক-দোয়ারার সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেন, আমি সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরে রাজনীতি শিখেছি, ফখর মেধার অধিকারী সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আমাদের ভাটি বাংলার রাজনীতির দিকপাল, জাতীয় সংসদের অলংকার, তাঁর শূন্যতা পূরণ হবার নয়,তাঁর সুযোগ্য উত্তরসূরি ড. জয়া সেনগুপ্ত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিকে ধরে রাখতে এবং তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে কাজ করে যাবেন বলে এ আমার বিশ্বাস।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, সুরঞ্জিত সেনগুপ্তর একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজদৌলা, সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর , সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত রায় প্রমুখ।

এর আগে সকাল ১১টায় শোক দিবসের র‌্যালি আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাঁর সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

আপনার মন্তব্য

আলোচিত