০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৪৫
বুধবার মধ্যরাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং পাঠাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাঠাও কর্তৃপক্ষ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) পাঠাও কর্তৃপক্ষ নিয়মিত যাত্রীদেরকে মুঠোফোনে ২টি ক্ষুদে বার্তায় মাধ্যমে বিষয়টি জানিয়েছে। তারা দুঃখপ্রকাশ করে ১ম ক্ষুদে বার্তায় বলেছে, আগামীকাল ৮ তারিখ সকাল ৬ টা থেকে পাঠাও রাইড শেয়ারিং সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে ২য় ক্ষুদে বার্তায় আবার বলা হয় বুধবার রাত ১২টার পর থেকে তাদের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ থাকবে। তবে পাঠাওয়ের খাদ্য বিপণন সার্ভিস ঢাকায় সীমিতভাবে চালু থাকবে বলে মুঠোফোনের ক্ষুদে বার্তায় তা জানানো হয়।
আপনার মন্তব্য