নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:২৪

সিলেটের ক্বীন ব্রিজ থেকে নদীতে পড়ে দুই কিশোরের মৃত্যু

সিলেট নগরীর ক্বীন ব্রিজ থেকে সুরমা নদীতে পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন।

ওসি জানান, ক্বীন ব্রিজের রেলিংয়ের উপর অনেক সময় পথ শিশুরা শুয়ে থাকে এবং বিশ্রাম নেয়। বুধবার রাতে হঠাৎ ব্রিজের রেলিং থেকে এরকম দুই কিশোর সুরমা নদীতে পড়ে যায়। পরে, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত এ  দুই কিশোরের বয়স আনুমানিক ১৭-১৮ বছর হবে তিনি জানান। তবে এ প্রতিবাদন লিখা পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কিশোরেরা ক্বীন ব্রিজে রিকশা ঠেলে জীবিকা নির্বাহ করতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত