১৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:২৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আয়োজিত ১ম সমাবর্তন ২০১৮-এর চ্যান্সেলর স্বর্ণপদক অর্জন করেছেন প্ল্যান্ট প্যাথলজি এন্ড সিড সায়েন্স বিভাগ-এর শিক্ষার্থী শিল্পী রাণী মোদক। তিনি প্ল্যান্ট প্যাথলজি এন্ড সিড সায়েন্স বিভাগ থেকে ২০১৪ সালে ১ম স্থানে এমএস ডিগ্রি (৩.৯৬১) অর্জন করেন।
শিল্পী হবিগঞ্জের মাধবপুরের মদন গোপাল মোদক ও রেখা রাণী মোদকের দ্বিতীয় সন্তান।
এ সমাবর্তনে ২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সাল পর্যন্ত ৬টি অনুষদের সর্বমোট দুই হাজার ২শ’ ৪৯ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ১ হাজার ৭শ’ ৩৩ জনকে স্নাতক, ৫শ’ জনকে এমএস ডিগ্রি ও একজনকে পিএইচডি ডিগ্রি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ।
আপনার মন্তব্য