১৬ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৩৭
সুনামগঞ্জের ছাতকে তিনদিন ব্যাপী বাংলাদেশ স্কাউট ছাতক উপজেলার আয়োজনে কাব ক্যামপুরী ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্যামপুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্কাউটের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।
উপজেলা স্কাউট কমিশনার ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক, শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, শিক্ষক দোলোয়ার হোসেন খান, শিক্ষিকা রূপালী ভৌমিক, মিতালী ভট্টাচার্য।
সভায় স্বাগত বক্তব্য দেন স্কাউট সম্পাদক সাজিদুর রহমান।
এসময় প্রধান শিক্ষক হারাধন তালুকদার, প্রধান শিক্ষক আশিকুর রহমান, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মাহবুবুল হক, প্রধান শিক্ষক গোলাম মাওলা, সহকারী শিক্ষক আবু সাইদ মাহমুদ, এসএম নোমান, এসএম মিসবাহসহ ১২ টি কাব দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য