১৬ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৫৭
রোববার সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা। টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় নিয়ে ভাল অবস্থানে রয়েছে শ্রীলংকা। সিরিজে ফিরতে মুখিয়ে আছে বাংলাদেশও। এদিকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দেশি-বিদেশী খেলোয়াড়, কর্মকর্তা এবং আম্পায়ারদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ।
এসএমপি জানায়, টুর্নামেন্ট নিরাপদ সফলভাবে সম্পন্নের লক্ষে রবিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এবং রাত ৮ টা ৪০ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট পর্যন্ত খেলোয়াড়, কর্মকর্তা এবং আম্পায়ারদের চলাচলের জন্য নগরীর কয়েকটি সড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রয়োজনানুযায়ী সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হবে।
এ আওতায় পড়েছে রোজভিউ হোটেল হতে সোবহানীঘাট-নাইওরপুল-কুমারপাড়া-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত।
আপনার মন্তব্য