১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ০১:৪৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে হামলায় এক দম্পতি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আবদুল হক (৪২) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (২৫) আহত হন। সম্পতিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হকের আপন ভাই নিজাম উদ্দিন এ হামলা চালন বলে অভিযোগ ওঠেছে।
এব্যাপারে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী। তিনি জানান, ‘তদন্তপূর্বক এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’
অভিযোগ থেকে জানা যায়- আধুয়া গ্রামের মনাফ উল্লা মারা যাওয়ার পর তাঁর সন্তাদের মধ্যে সম্পতি নিয়ে বিরোধ চলে আসছে। সম্পতি ভাগ বাটোয়া নিয়ে বিভিন্ন সময় বাখবিন্ডায় জড়ান তাঁর দুই পুত্র নিজাম উদ্দিন ও আবদুল হক। এর জের ধরে গত বৃহস্পতিবার সকালে নিজাম উদ্দিন’র নেতৃত্বে ৭/১০ জন লোক আর্তকিত হামলা চালায়। এতে নিজামের ভাই আবদুল হক (৪২) ও স্ত্রী খালেদা বেগম (২৫) আহত হন। তাঁদেরকে স্থানীয় জগন্নাথপুর হাসপাতালে নিয়ে আসা হলেও কতর্ব্যরত চিকিৎসক তাঁদের সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে এখনো তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আবদুল হক জানান, ‘আমার বড় ভাই নিজাম উদ্দিন বিভিন্ন সময় আমাদের বাবার রেখে যাওয়া সম্পতি নিয়ে অন্যায়ভাবে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পায়তারা করেন। আমি এতে বাঁধা দিলে আমাকে অসহায় লোক পেয়ে অত্যাচার করেন। এর জের ধরে বৃহস্পতিবার সকালে আমি ও আমার স্ত্রীকে একা পেয়ে হামলা চালায় এবং আমার বসতঘর ভাংচুর করে। আমি এর বিচার চাই।’
আপনার মন্তব্য