১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৪৯
হবিগঞ্জের মাধবপুরের আব্দুল হাই হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সফর আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি উপজেলার মোজপুর গ্রামের আপন আলীর ছেলে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এই তথ্য জানান।
তিনি বলেন, সফর আলী ও তার সহযোগীরা ২০১৫ সালের জানুয়ারি মাসে ওই গ্রামের মো. আব্দুল হাইকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। তাঁকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর থেকেই সফর আলী পলাতক ছিল।
আপনার মন্তব্য