দিরাই প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:০৫

সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে দিরাইয়ে বিশাল আপ্যায়ন অনুষ্ঠান

দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে বিশাল আপ্যায়ন অনুষ্ঠানের আয়োজন করে দিরাই উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর দিরাই বিএডিসির বিশাল মাঠে উপজেলার সর্বস্তরের মানুষ এ আপ্যায়ন অনুষ্ঠানে যোগ দেন।

উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানান, প্রায় ১৫ হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে দাওয়াত দেয়া হয়।

দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, ছাতক-দোয়ারার সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সহ সিলেট, সুনামগঞ্জ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুরঞ্জিত সেনগুপ্তের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত