১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:৪১
ছাতকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) দুই এক্স ক্যাডেটের যুক্তরাষ্ট্র শুভাগমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক্স ক্যাডেট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শহরের রহমতবাগ এলাকায় আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হোসেন আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক তানভির হাসান ফাম্মির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিসিএফ উচ্চ বিদ্যালয় বিএনসিসি ইউনিটের এক্স ক্যাডেট ও দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ্ মো. আখতারুজ্জামান, সিইউও সঞ্জিত ঋষি, সাফাতুর রহমান চৌধুরী, সায়েক আহমদ, বদরুদ্দোজা সাফি, ছালিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সিইউও রফিকুল ইসলাম সাঈদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এক্স ক্যাডেট লায়েক মিয়া। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এক্স সিইউও নাজমুল হুদা রাফি ও তানজিবুল হাসান আদনানকে আমেরিকায় যাত্রা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় অনুষ্ঠানে ফয়জুল ইসলাম ফজল, মো. ঈসরাইল, এক্স ক্যাডেট আব্দুল মোমিন, পাভেল, মুরসালিন, এমরানসহ বিদায়ী এক্স ক্যাডেটদের সহপাঠীরাও উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য