ছাতক প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:৩৫

ছাতকে ইয়াবাসহ আটক ২

ছাতকে পুলিশের অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৯ফেব্রুয়ারি) উপজেলার দোলারবাজার এলাকার একটি রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার গড়াইল গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন (৫০) ও বিশ্বনাথ উপজেলার জগিয়াল গ্রামের মৃত জোয়াদ আলীর পুত্র আব্দুর রহিম (৬০)। এরা দু’জনই দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে বলে জানায় পুলিশ, সিলেট থেকে ইয়াবা নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো বলে জানিয়েছে পুলিশ।

থানার উপ-পরিদর্শক রাজেন্দ্র প্রসাদ দাস সিলেটটুডেটোয়েন্টিফোরডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯০পিস ইয়াবা নিয়ে দোলারবাজার যাওয়ার পথে তাদের আটক করা হয়েছে। আটককৃত ওই দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত