সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:২৬

‘শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা মনে করলে সরকার বোকার স্বর্গে বাস করছে’

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের মুক্তিকামী জনতার আশা আকাঙ্ক্ষার শেষ ভরসাস্থল। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে আর কোন প্রহসনের ভোটারবিহীন নির্বাচন হতে দেয়া হবে না। দেশে একদলীয় বাকশাল কায়েম করতেই অবৈধ ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েশি রায়ে সাজা প্রদান করেছে। এর মাধ্যমে বিচারবিভাগের সরকারের নগ্ন হস্তক্ষেপের বহি:প্রকাশ ঘটেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মামলায় অন্যায় সাজা, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে নগরীর রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

তারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে অবৈধ সরকার যদি দুর্বলতা মনে করে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাকশালীদের কোন ফাঁদে পা না দিয়ে দেশব্যাপী বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে জনতার স্বত:স্ফূর্ত অংশগ্রহণ দেখে অবৈধ দখলদারদের পায়ের নিচের মাটি সরে গেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোন ষড়যন্ত্র হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। সময় থাকতে সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে তাদেরকে ইতিহাসের নির্মম ও ন্যাক্কারজনক পরিণতি বরণের জন্য প্রস্তুত থাকতে হবে।

সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা ও মহানগর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম.এ হক।

বিএনপি নেতা শাহ মো. এহিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা সহসভাপতি আব্দুল মান্নান, মহানগর সহসভাপতি সালেহ আহমদ খসরু, সহসভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহসভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সহসভাপতি সুদীপ রঞ্জন সেন, সহসভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা উপদেষ্টা আফরোজ মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দীকি, এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কাউন্সিলার সালেহা কবির শেপী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজী ও জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত