গোয়াইনঘাট প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৪৩

গোয়াইনঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিলেটের গোয়াইনঘাটে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন সমূহ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল ৯টায় প্রভাতফেরী, ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় শহীদ মিনারের পাদদেশে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক প্রমুখ।

বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাবেক সভাপতি সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাষ চন্দ্র পাল ছানা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ফতেপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান, নজরুল ইসলাম, ফরিদ আহমদ শামীম, নজরুল ইসলাম নজু, মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, উপজেলা যুবলীগ নেতা আহমেদ মুস্তাকিন, সুভাস দাস, মুজিবুর রহমান, তাজ উদ্দিন, নুরুল মুমিন জাহেদ, ফয়সল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত