চুনারুঘাট প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:১৪

চুনারুঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে প্রভাতফেরি বের করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপি।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, কৃষি অফিসার মো. জালাল উদ্দিন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম.আজমিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মহালদার, সৈয়দ মোতাব্বির আলী, আবুল খয়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ. আওয়াল, আ. সামাদ মাস্টার, আনিছ আলী প্রমুখ।

এর আগে রাত ১২টা ১ মিনিটে চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের স্মরণে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত